ফতুল্লায় লিকেজ থেকে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৬, ১৩:১৪ আপডেট : ১১ মে ২০২৬, ১৩:২৯

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মো. কালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও তিন সন্তানও দগ্ধ হয়েছেন।

রবিবার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় একটি বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে কালামের স্ত্রী সালমার (৪০) শরীরের ৬০ শতাংশ, ছেলে মুন্নার (১২) ৩০ শতাংশ, মেয়ে কথার (১০) ৫২ শতাংশ এবং আরেক মেয়ে মুন্নীর (৭) ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তারা প্রত্যেকেই জরুরি বিভাগে চিকিৎসাধীন।

জানা গেছে, গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন ৯তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। লিকেজের কারণে বদ্ধ কক্ষে গ্যাস জমে ছিল। এ অবস্থায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

কালামের গ্রামের বাড়ি বাউফল উপজেলার বলুকদিয়া এলাকায়। তিনি পরিবার নিয়ে ফতুল্লার গিরিধারা সাদ্দাম মার্কেট সংলগ্ন ভবনের নিচতলায় বসবাস করতেন।

 

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা