‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে বিশ্বের বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মে ২০২৬, ০৮:২৮আপডেট : ১২ মে ২০২৬, ০৮:২৮

রাজধানী ঢাকাসহ সারাদেশেই হচ্ছে বৃষ্টি। এমন সময়ে রাজধানীর বায়ুদূষণ কম থাকার কথা, সবমসময় এমনটাই হতো। কিন্তু, এবার সেই লক্ষণ দেখা যাচ্ছে না। এখনও বায়ুদূষণে শীর্ষে রয়েছে জনাকীর্ণ শহরটি। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৮টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার বায়ুর মান ১৯৮, যা খুবই অস্বাস্থ্যকর।

এদিকে, ১৭৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্যা কঙ্গোর শহর কিনশাহা। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান। করোনা নিয়ে আলোচিত শহরটির স্কোর ১৬৩। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি, চীনের বেইজিং, চেংডু ও ইন্দোনেশিয়ার জার্কাতা।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ডেনমার্কের কোপেনহাগেন। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র সাত। তালিকায় এরপরেই রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, যুক্তরাষ্ট্রের শিকাগো ও নরওয়ের অসলো।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

/এবিএম/
সম্পর্কিত
ঢাকার বাসযোগ্যতা হারাচ্ছে কেন
আজ দূষণের শীর্ষে নেই ঢাকা
বাংলাদেশে ৭২ লাখ বজ্রপাত, বাঁচার উপায় কী?
সর্বশেষ খবর
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে