একনজরে আজকের আলোচিত খবর  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৬, ২১:০০আপডেট : ১৫ মে ২০২৬, ২১:০০

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১৫ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।   

মায়ের নামে পার্ক করে ১০ কোটি টাকা অপচয় মেয়রের, ফেরত দেবে কে

বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কটি ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কের অংশ। নগরের চৌমাথা এলাকায় মহাসড়কের একটি বাইলেন (পার্শ্ব সড়ক) ও দুই ব্যক্তির জমি দখল করে মায়ের নামে শিশুপার্ক নির্মাণ করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নয় কোটি টাকা ব্যয়ে অপরিকল্পিতভাবে পার্কটি করে অর্থ অপচয় করা হয়েছে। সড়কের এই অংশ সড়ক ও জনপথের (সওজ) আওতায় থাকলেও সংস্থাটির অনুমতি নেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি বিভাগে (ডিওই) সমঝোতা স্মারকটি সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট সমঝোতা স্মারকে সই করেন এবং বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ইরানে সৌদি-আমিরাতের হামলায় কি পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের সমীকরণ

তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একটি লক্ষ্যেই কাজ করে গেছেন, উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ রাজতন্ত্রগুলোকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে উৎসাহিত করা। উদ্দেশ্য ছিল, শক্তিশালী প্রতিবেশীদের (প্রথমে ইরাক, পরে ইরান) উসকানির জবাব যেন তারা নিজেরাই দিতে পারে। ওবামা প্রশাসনের সময় এই নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং পরবর্তীতে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলেও তা বজায় রাখা হয়।

আয়কর রিটার্নে ১০ ভুল করলেই অডিট! আপনার নামও কি এনবিআরের তালিকায়

আয়কর রিটার্ন জমা দেওয়ার পর অনেক করদাতাই মনে করেন, দায়িত্ব শেষ। কিন্তু বাস্তবতা ভিন্ন। রিটার্ন জমা দেওয়ার পরই শুরু হতে পারে নতুন ঝামেলা। কারণ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজর এখন রিটার্নের তথ্য যাচাই-বাছাইয়ে। সামান্য অসঙ্গতি, ভুল তথ্য, অসম্পূর্ণ কাগজপত্র কিংবা আয়ের সঙ্গে ব্যয়ের গরমিল— যেকোনও কারণেই আপনার রিটার্ন চলে যেতে পারে নিরীক্ষা বা অডিটে।

অবসরের ইঙ্গিত? কতদিন খেলবেন জানালেন মুশফিক

দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এখন শুধু টেস্ট ক্রিকেটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মুশফিকুর রহিম। এবার জানালেন, আর কতদিন মাঠে দেখা যেতে পারে তাকে।

গরিব-নিম্নবিত্তের ওপর বাড়তি চাপ নয়, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর

দীর্ঘ দুই দশক পর বড় রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকারের সামনে সবচেয়ে বড় অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি হতে যাচ্ছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থানের চাপ, বৈদেশিক মুদ্রার সংকট এবং আন্তর্জাতিক ঋণদাতাদের শর্ত— সব মিলিয়ে নতুন সরকারের প্রথম বাজেটকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি গুরুত্ব।

ভারতের ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি 

প্রায় দুই বছর ধরে বন্ধ আছে ভারতের পর্যটন ভিসা। সম্প্রতি এই ভিসা চালু নিয়ে বেশ কয়েকবার দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পর্যটন ভিসা চালুর হওয়ার বিষয়ে কথা বলছেন। তবে ভারতের পর্যটন ভিসা এখনও চালু করা হয়নি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এবং ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কূটনৈতিক সূত্র বলছে, জুনের শেষে পর্যটন ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কান ২০২৬: আর্টহাউস সিনেমার দাপট ও স্ট্যান্ডিং ওভেশনে সরগরম উৎসব

কান, ফ্রান্স — বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ এখন মাঝপথে এসে পৌঁছেছে। ১২ মে শুরু হওয়া এ আসর চলবে ২৩ মে পর্যন্ত। শুরু থেকেই রেড কার্পেট, ওয়ার্ল্ড প্রিমিয়ার, স্ট্যান্ডিং ওভেশন এবং নির্মাতাকেন্দ্রিক সিনেমার শক্ত উপস্থিতিতে কান আবারও বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।

/এবিএম/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু