মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৬, ০৯:১৬ আপডেট : ২১ মে ২০২৬, ০৯:১৬

রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২১ মে) দুপুরে পল্লবী থানার সেকশন-৯ ব্লকের পশ্চিমে বাউনিয়া মৌজায় এ ঘটনা ঘটে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়। বস্তিবাসীর জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিম পাশে বাউনিয়া মৌজার অধিগ্রহণ করা সরকারি জমি ও সড়কের ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পল্লবী থানা পুলিশ সহায়তা দেয়।

তিনি বলেন, বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলে চলে যান। এর কিছুক্ষণ পরই পূর্বপ্রস্তুতি নিয়ে থাকা কিছু ব্যক্তি উচ্ছেদকাজে নিয়োজিত পুলিশ সদস্য, ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা নিরাপদ স্থানে সরে যান। এ সময় হামলাকারীরা পুলিশের জন্য রিকুইজিশন করা চারটি বাসের সামনের ও পাশের কাচ ভাঙচুর করে বলেও জানান তিনি।

ডিসি নাসিরুদ্দিন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমাতে পুলিশ সদস্যরা কৌশলগত অবস্থান নেন। হামলায় ইটের আঘাতে ছয় থেকে সাতজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলার অভিযোগে পাঁচজনকে আটক করে।

পুলিশের সহায়তায় পরে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয় এবং বিকাল পর্যন্ত অভিযান চলে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার ৪
সর্বশেষ খবর
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার
নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি