ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ১০ বিশেষ ট্রেন, চলাচল শুরু কবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ০৯:১৬আপডেট : ২৩ মে ২০২৬, ০৯:১৯

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়তি যাত্রীচাপ মোকাবিলায় বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে মোট ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে, যা রবিবার (২৪ মে) থেকে বিভিন্ন রুটে চলাচল শুরু করবে। ঈদের আগে ও পরে আলাদা সময়সূচিতে এসব ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের ঈদকালীন পরিচালনা পরিকল্পনা অনুযায়ী, দেশের কয়েকটি ব্যস্ত রুটে যাত্রীসেবা বাড়াতে চাঁদপুর, দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জ ও পার্বতীপুরগামী বিশেষ ট্রেন চালানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রায় বাড়তি ভিড় কমাতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি এসব স্পেশাল ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। ঈদের পর ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত আবারও ট্রেন দুটি চলাচল করবে। এর মধ্যে একটি ট্রেন বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

একই সময় ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪। ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে ট্রেনটি বিকাল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। আর ফিরতি ট্রেন বিকাল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

শুধু ঈদের দিন কিশোরগঞ্জগামী যাত্রীদের জন্য দুটি শোলাকিয়া স্পেশাল ট্রেন চালানো হবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে একটি ট্রেন ভোর ৬টায় ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে। ফিরতি ট্রেন দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে রওনা হয়ে দুপুর ২টায় ভৈরববাজারে পৌঁছাবে।

এ ছাড়া ময়মনসিংহ থেকেও ঈদের দিন কিশোরগঞ্জের উদ্দেশে বিশেষ ট্রেন চালানো হবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ছাড়বে এবং সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন দুপুরে কিশোরগঞ্জ ছেড়ে বিকাল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ পরিচালনা করা হবে। ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ট্রেন দুটি চলবে। এ সময় জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে ট্রেনটি গভীর রাতে পার্বতীপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন সকালে পার্বতীপুর থেকে ছেড়ে দুপুরে জয়দেবপুর পৌঁছাবে।

ঈদের পর এই রুটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তখন জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেন ছাড়বে এবং দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। অন্যদিকে পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে ভোরে জয়দেবপুর পৌঁছাবে ফিরতি ট্রেন।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিশেষ ট্রেনগুলোর পাশাপাশি স্টেশন ব্যবস্থাপনা ও যাত্রীসেবাতেও বাড়তি নজর দেওয়া হচ্ছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
ট্রেনে শুকনো নারকেল নিষিদ্ধ কেন?
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
সর্বশেষ খবর
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
চট্টগ্রামে এক ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে
চট্টগ্রামে এক ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত