মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, বাস ছাড়ছে ঠিক সময়েই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ মে ২০২৬, ০৯:২৪ আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:২৪

ঈদের ছুটির দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। আজ মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। আগেই টিকিট সংগ্রহ করা যাত্রীরা বলছেন, মহাখালী থেকে সময়মতোই গাড়ি ছাড়ছে। তেমন ঝক্কি-ঝামেলা নেই।

ভোর থেকে মহাখালী বাস টার্মিনালে অবস্থান করছেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টা পর্যন্ত সব গাড়িই সময় মতো ছেড়ে গেছে যাত্রীরাও তেমন কোনো অভিযোগ করছেন না।

ঠিক সময়েই ছাড়ছে অধিকাংশ বাস। ছবি: নাসিরুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘গতকাল সোমবার (২৫ মে) সকাল থেকে আমি গাবতলী বাস টার্মিনালে দায়িত্ব পালন করেছি। সেখানে যাত্রীদের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু সেই তুলনায় মহাখালী বাস টার্মিনালে সব কিছু স্বাভাবিক মনে হয়েছে। যদিও কিছু কিছু যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। তবে তারা এও বলছেন, ঈদের সময় হিসেবে এটা সহনীয়।’

যারা আগে টিকিট কাটেননি, তাদের কেউ কেউ বাস টার্মিনালে এসে আজ টিকিট কেটে যাত্রা করছেন। তবে টিকিটের জন্যও খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। ময়মনসিংহগামী যাত্রী আজহারু ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি ঈদ করতে। আমাদের রুটের অনেক গাড়ির টিকিট আগে করা লাগে না। এসে কিছুক্ষণ অপেক্ষা করেই টিকিট পেয়ে গেছি। এখান থেকেও নিয়মিতই বাস ছাড়ছে। সড়কে জ্যাম না পেলে হয়তো সময়মতোই বাড়ি পৌঁছাতে পারবো।’

বৃষ্টির কারণে ফিরতে দেরি করেছে কয়েকটি বাস। ছবি: নাসিরুল ইসলাম

তবে রাতে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গাড়ি এখনও টার্মিনালে এসে পৌঁছায়নি। সেকারণে দুয়েকটি কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

/ইউএস/
সম্পর্কিত
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
ট্রেন থেকে ফেলে দেওয়া সেই যুবকের মৃত্যু, মিললো পরিচয়
বাড়ি যাওয়ার পথে বাসে সন্তান প্রসব, বাসের নামে শিশুর নাম, আজীবন ভ্রমণ ‘ফ্রি’
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি