উত্তরায় শপিংমলে ধর্ষণের অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ১৫:২৮ আপডেট : ২৬ মে ২০২৬, ১৫:২৮

রাজধানীর উত্তরা এলাকায় নারী ধর্ষণের অভিযোগ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সম্প্রতি ফেসবুকে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয়, ‘এই মুহূর্তে রাজধানীর উত্তরায় স্বামীর সঙ্গে ঈদের মার্কেট করতে এসে, স্বামীকে বেঁধে রেখে, সংঘবদ্ধ ধর্ষণে অজ্ঞান স্ত্রী’।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, সংশ্লিষ্ট বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই-বাছাই ও অনুসন্ধানে এ ধরনের কোনো ঘটনা উত্তরা, ঢাকা মহানগরী কিংবা বাংলাদেশের কোথাও সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরোনো, সাজানো কিংবা ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা আন্তর্জাতিক ও দেশীয় ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা বলে শনাক্ত করেছে।

জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কোনো তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশেষ খবর
সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ
সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হুজুরকে পিটুনি
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হুজুরকে পিটুনি
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা