আদাবরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাসু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুন ২০২৬, ২২:১২আপডেট : ০৬ জুন ২০২৬, ২২:১২

রাজধানীর আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান ওরফে হাসুকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

শনিবার (৬ জুন) আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হাসুর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। এছাড়া আদাবরের বিভিন্ন এলাকায় তিনি ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী হাসুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৮টির বেশি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ