ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে গেল ঢাকার বিভিন্ন এলাকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০২৬, ১৮:৩৫আপডেট : ১২ জুন ২০২৬, ১৮:৩৫

সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর শুক্রবার দুপুরের পর থেকেই রাজধানীর আকাশ মেঘলা হয়ে ওঠে। বিকেলে শুরু হওয়া টানা প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে দুর্ভোগের এই চিত্রের মাঝেও কোথাও কোথাও জমে থাকা পানিতে খেলায় মেতে উঠেছে শিশুরা। ফলে একই সঙ্গে নগরজীবনের ভোগান্তি ও শিশুদের উচ্ছ্বাসের ভিন্ন দুই দৃশ্য ফুটে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

রাজধানীতে বৃষ্টির পর জলাবদ্ধতা, ভোগান্তিতে যাত্রীরা। ছবি: বাংলা ট্রিবিউন

বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার নিচু সড়ক ও গলিতে হাঁটুসমান পানি জমারও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে পথচারী ও মোটরসাইকেল আরোহীরাও বিপাকে পড়েন। অনেক স্থানে সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে। 

রাজধানীর জলাবদ্ধ সড়কে শিশুদের উচ্ছ্বাস। ছবি: বাংলা ট্রিবিউন

ঝুম বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, দুর্ভোগে নগরজীবন। ছবি: বাংলা ট্রিবিউন

জলাবদ্ধতায় থমকে যানবাহন। ছবি: বাংলা ট্রিবিউন

বৃষ্টির পানিতে সড়ক যেন খেলার মাঠ। ছবি: বাংলা ট্রিবিউন

ঝুম বৃষ্টিতে রাজধানীর রাস্তায় পানি। ছবি: বাংলা ট্রিবিউন

একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে শিশুদের জলকেলি। ছবি: বাংলা ট্রিবিউন

ছবিগুলো ফার্মগেট এলাকা থেকে তোলা।

/এমএএল/ 
সম্পর্কিত
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে’ লোককথাটি কীভাবে এলো
আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি