ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি ঘনীভূত ও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।

ঢাকায় উত্তরর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিমি গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০২ মিনিটে।

/এএস/
সম্পর্কিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
শক্তি বাড়াচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‌অর্ণব, চার সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত
সর্বশেষ খবর
নেই রাজা ও রাজ্য, তবু দাঁড়িয়ে সীতারাম রায়ের রাজবাড়ি
নেই রাজা ও রাজ্য, তবু দাঁড়িয়ে সীতারাম রায়ের রাজবাড়ি
প্রতিদিনের নাশতায় স্বাদের ভিন্নতা আনবে আলু-মটর পরোটা
প্রতিদিনের নাশতায় স্বাদের ভিন্নতা আনবে আলু-মটর পরোটা
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
স্কোরারের ভুলে এক রানের হার নিয়ে তোলপাড়
স্কোরারের ভুলে এক রানের হার নিয়ে তোলপাড়
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা