দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করলো হাইকমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ জুন ২০২৬, ১৫:৫৫আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:৫৫

দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসী বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রেটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (১৩ জুন) হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এ বিষয়ে সম্মিলিতভাবে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করছেন।

হাইকমিশন জানায়, এমন সময় গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে আটক হওয়া ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ ও গ্রেফতারের ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ছাড়া গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে আটক হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন বলেও জানানো হয়।

বার্তায় বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে কোনও ধরনের অনিয়ম বা অবিবেচনাপ্রসূত আচরণ অনাকাঙ্ক্ষিত। বিদেশ ভ্রমণ, বসবাস ও জীবিকা নির্বাহ অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে।

হাইকমিশন আরও জানায়, অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, নিরাপদ থাকা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি জরুরি প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত