আইজিপির সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ-আর্জেন্টিনা পুলিশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ জুন ২০২৬, ১৮:৫০আপডেট : ২০ জুন ২০২৬, ১৮:৫০

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শনিবার (২০ জুন) বিকালে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, পারস্পরিক সমন্বয় এবং বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি গভীর আগ্রহ ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি এ বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় বাংলাদেশের জনগণের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনা দলের প্রতি তাদের আবেগকে বিশ্বমঞ্চে তুলে ধরতে রাষ্ট্রদূতের আগ্রহের প্রশংসা করেন আইজিপি।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
মেসির ফাউল নিয়ে এবার ফিফায় অভিযোগ জানালো আলজেরিয়া
আর্জেন্টিনার জন্য অস্ট্রিয়া ম্যাচ কঠিন হতে যাচ্ছে
বিশ্বকাপের আবেগে রঙিন রাজধানী, নজর কেড়েছে দৈত্যাকার জার্সি
সর্বশেষ খবর
১৮ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয় বিটিএল গ্রুপের সিইওকে
১৮ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয় বিটিএল গ্রুপের সিইওকে
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন