বিশ্বকাপের আবেগে রঙিন রাজধানী, নজর কেড়েছে দৈত্যাকার জার্সি

আবির আহমেদ শুপ্ত
১৮ জুন ২০২৬, ২০:০৫ আপডেট : ১৮ জুন ২০২৬, ২০:১০

বিশ্বকাপের উন্মাদনাকে আরও রঙিন করে তুলতে রাজধানীর ইব্রাহিমপুরে তৈরি হয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ আর্জেন্টিনা জার্সি। প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে তৈরি এই বিশাল জার্সিটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট। স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা নিজেদের ভালোবাসা ও আবেগের প্রকাশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

জার্সিটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক। শুধু দেশীয় ভক্তরাই নন, আর্জেন্টিনা থেকে আগত দর্শনার্থীরাও এই আয়োজন দেখে মুগ্ধ। তাদেরই একজন, মি. সান্তোস, জার্সিটির সঙ্গে ছবি তুলে আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকেরাও পিছিয়ে নেই। তারাও ৩৫ ফুট × ১৫ ফুট আকারের একটি বিশাল ব্রাজিল জার্সি তৈরি করেছেন। ফলে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

এ ধরনের সৃজনশীল ও আনন্দঘন আয়োজন দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবলকে ঘিরে এমন মিলনমেলা ও উচ্ছ্বাসে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আগত দর্শনার্থী—সকলেই।

ছবিগুলো তুলেছেন আবির আহমেদ শুপ্ত।

আজেন্টিনার জার্সির ছবি তুলছেন ভক্তরা।

এশিয়ার অন্যতম বৃহৎ আর্জেন্টিনার জার্সির সামনে ছবি তুলছেন একজন সমর্থক।

পিছিয়ে নেই ব্রাজিল সমর্থকরাও।

/এমএএল/ 
সম্পর্কিত
মেসির বিদায়ের পর আর্জেন্টিনায় নতুন লিওনেলের উত্থান
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
গোল ও জোড়া অ্যাসিস্টে শেষ ম্যাচও রাঙালেন মেসি, বড় জয় পেলো আর্জেন্টিনা
সর্বশেষ খবর
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও