দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ১৬:১০আপডেট : ২২ জুন ২০২৬, ১৬:১০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ দিতে এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।

গঠিত বাছাই কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে। কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাছাই কমিটি দুদক আইনের ধারা ৯(১)-এর উপধারা (৪) অনুসারে কমিশনের কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজনের নামের তালিকা প্রস্তুত করবে। পরে সেই তালিকা ধারা ৬ অনুযায়ী নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

এতে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে। 

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
দুদক অভিযোগ থেকে ছাড় দিলেও সিআইডির অনুসন্ধানে সেই মোয়াজ্জেম
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ 
সর্বশেষ খবর
লোডশেডিংয়ের সুযোগে ২৩টি ট্রান্সফরমার চুরি, ওসি বললেন ‘বিদ্যুৎ বিভাগের লোকেরাই জড়িত’
লোডশেডিংয়ের সুযোগে ২৩টি ট্রান্সফরমার চুরি, ওসি বললেন ‘বিদ্যুৎ বিভাগের লোকেরাই জড়িত’
কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’
নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’
কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম
কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
ঢাকায় ভূমিকম্প
ঢাকায় ভূমিকম্প