হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার বাংলাদেশি, ৫৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৬, ১১:৪৫আপডেট : ২৪ জুন ২০২৬, ১১:৪৫

পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬৪ হাজার ১৬৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৪ জুন) হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি মোট ১৭০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস জানিয়েছে, ফিরতি হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫৯ হাজার ৮৮৮ জন দেশে ফিরেছেন।

বুলেটিন অনুযায়ী, মৃত ৫৪ জন হাজির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এছাড়া ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১০ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৬ হাজার ৮৮০ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে।

হজ কার্যক্রমের ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/আইএ/এম/
সম্পর্কিত
দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি
হজ এজেন্সিগুলোকে যে নির্দেশনা দিলো ধর্ম মন্ত্রণালয়
সৌদি থেকে ফিরলেন ৬২ হাজার ৮১৩ হাজি
সর্বশেষ খবর
যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদকে’ গলাকেটে হত্যা
যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদকে’ গলাকেটে হত্যা
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সকালে গ্রেফতার, দুপুরে জামিন
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সকালে গ্রেফতার, দুপুরে জামিন
সব ইহুদি তোমার ওপর বিরক্ত: নেতানিয়াহুকে ট্রাম্প
সব ইহুদি তোমার ওপর বিরক্ত: নেতানিয়াহুকে ট্রাম্প
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা