একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৬, ২৩:১৭আপডেট : ২৬ জুন ২০২৬, ২৩:১৭

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেটি কেন ঘটেছে সে রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় লোকজন এবং ওই ভবনের ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বের একটি ঘটনা নিয়ে প্রতিশোধপরায়ণ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত যুবক। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড (দেনায়েতপুর) এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। হামলার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রধান অভিযুক্ত যুবকও নিহত হয়েছেন। কুপিয়ে হত্যার পর গণপিটুনির শিকার হয় অভিযুক্ত যুবক অন্তর মজুমদার (৩০)। তিনি ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। আহত অবস্থায় তাকে দুপুরে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

মাহাদী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল

কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ‘প্রশাসন যদি মাদকের ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবো। এমনকি সরকার কার্যকর ব্যবস্থা না নিলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’

শুক্রবার (২৬ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’

মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছে ‘ককটেল ২’। শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানাকে নিয়ে নির্মিত ছবিটি বক্স অফিসে সফল হলেও এবার এর কড়া সমালোচনা করেছেন ভারতের খ্যাতিমান লেখক, ঔপন্যাসিক, কলামিস্ট ও সমাজ পর্যবেক্ষক শোভা দে।

ভারতীয় ইংরেজি সাহিত্যের পরিচিত মুখ শোভা দে দীর্ঘ কয়েক দশক ধরে বলিউড, রাজনীতি, সমাজ ও সেলিব্রিটি সংস্কৃতি নিয়ে স্পষ্টভাষী লেখালেখির জন্য আলোচিত।

৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

বিশ্বকাপ-২০২৬ এর গ্রুপ এ, বি, সি, ডি, ই ও এফ-এর তিন ম্যাচ করে শেষ হয়েছে। অর্থাৎ এই ছয় গ্রুপ থেকে কারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে ও কারা বাদ পড়ছে তা অনেকটা নিশ্চিত। গ্রুপ-এ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা; গ্রুপ-বি থেকে সুইজারল্যান্ড, কানাডা;  গ্রুপ-সি থেকে ব্রাজিল, মরোক্কো; গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া; গ্রুপ ই থেকে জার্মানি, আইভরি কোস্ট ও গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস ও জাপান দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর এই গ্রুপগুলো থেকে তিন নম্বরে থাকা কয়েকটি দলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হলে হিসাব নিকাশে তৃতীয়স্থানে থাকা সেরা আটটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে।

/ইউএস/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’
পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
মা ও তিন মেয়েকে পাশাপাশি দাফন, শোকের ছায়া হোমনায়
মা ও তিন মেয়েকে পাশাপাশি দাফন, শোকের ছায়া হোমনায়
ইরান-ইসরায়েল নিয়ে ভিন্ন অবস্থানে ভ্যান্স ও রুবিও
ইরান-ইসরায়েল নিয়ে ভিন্ন অবস্থানে ভ্যান্স ও রুবিও
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’