অলিম্পিক ডে-২০২৬ উদযাপনে ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ জুন ২০২৬, ১৪:৫২আপডেট : ২৭ জুন ২০২৬, ১৪:৫২

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২৭ জুন) বাংলাদেশে অলিম্পিক ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি তার বক্তব্যে অলিম্পিক মূল্যবোধ— উৎকর্ষ, বন্ধুত্ব এবং শ্রদ্ধা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।

‘তুমিই পারবে, চলো নড়াচড়া করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা এবং ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য ৭টি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষ্যে র‍্যালি এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র‍্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি ক্রীড়া প্রদর্শনী আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীসহ মোট ১৫০০-এর বেশি মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।

/এসও/এমএএল/
সম্পর্কিত
নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল’ হলেন ভারতের সেনাপ্রধান
মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীদের ক্ষেত্রে দ্বিগুণ: ইরান
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন