একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৬, ২০:৫২আপডেট : ৩০ জুন ২০২৬, ২০:৫২

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (৩০ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

মন্ত্রীদের কাঠগড়ায় তুলে কী বার্তা দিচ্ছেন বিএনপির এমপিরা

গত দেড় দশকে জাতীয় সংসদের অধিবেশনে ক্ষমতাসীন দলের বেশিরভাগ সদস্য সব সময় সরকারপ্রধান বা মন্ত্রীদের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। সরকারের কোনও নেতিবাচক দিক যেন তাদের চোখেই পড়তো না। অনেক সময় অতিরিক্ত বন্দনা করতে গিয়ে মন্ত্রীদের নিয়ে গান পরিবেশন এবং কবিতাও আবৃত্তি করা হতো। এমন অভিযোগ প্রচলিত আছে। তবে সময় বদলেছে। এখন সেই সংসদে কিছুটা নতুনত্ব এসেছে। দেখা যাচ্ছে, ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরাও মন্ত্রীদের তির্যক সমালোচনা করছেন। এ জন্য সরকারের হাইকমান্ডের কাছে তাদেরকে কোনও জবাবদিহি করতে হচ্ছে না।

বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নাজমা আলম নাজু (৫১) নামে এক নারীকে হত্যা করে ঘরের মালামাল ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এএইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক কূটনীতি ও কৌশলগত বিশ্লেষকদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও খামেনির জন্মস্থান মাশহাদে এই শেষ বিদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম-৪ আসনে জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় সেখানে কি আবার নির্বাচন হবে নাকি দ্বিতীয় হওয়া প্রার্থী জয়ী হবেন- এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এর কনসিকোয়েন্স কী হবে বলা উচিত হবে না। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটি আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি, জনগণ আবার তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবেন।

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বুধবার (১ জুলাই) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। পরিবর্তে, আবেদন জমা দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে সিস্টেম।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
শ্বাসনালিতে বাদাম আটকে প্রাণ গেলো শিশুর 
শ্বাসনালিতে বাদাম আটকে প্রাণ গেলো শিশুর 
লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা