বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ১৪:১৪ আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৪:১৮

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, কোনও ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীন বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে। গত ৫০ বছর ধরে এ নীতিই চীনের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে অনুসরণ করা হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইয়াও ওয়েন বলেন, আমাদের নীতি, শুধু বাংলাদেশের জন্যই নয়, চীনের পররাষ্ট্রনীতি অনুযায়ী কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপকে তারা সমর্থন করে না। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, একই ধরনের পরিস্থিতি চীন নিজেও মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় বিদেশি শক্তি চীনের অভ্যন্তরীণ বিষয়েও প্রভাব বিস্তারের চেষ্টা করে, যা তাদের অভিজ্ঞতার অংশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা চীন বুঝতে পারে। এ কারণে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীনের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশকে এই বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তিন দেশের জনগণই এর সুফল ভোগ করবে এবং আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও উন্নত হয়েছে। এ সফর পারস্পরিক আস্থা ও সহযোগিতার নতুন অধ্যায় তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

/এসও/এমএএল/
সম্পর্কিত
সমুদ্রের বুকে চীনের গোপন ঘাঁটি? স্যাটেলাইট ছবিতে নতুন চমক
চীনের হুমকির মধ্যেই তাইওয়ানের বহরে যুক্ত হলো নতুন দুই যুদ্ধবিমান
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
সর্বশেষ খবর
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কী, নতুন ধারণা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার