রোদে পোড়া ভাব যাচ্ছে না? পূজার আগে করুন এই বিশেষ ফেশিয়াল

জীবনযাপন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১০

পূজার সাজের প্রস্তুতি শুরু হয়ে গেলেই ত্বক নিয়েও বাড়ে চিন্তা। কিন্তু দীর্ঘদিন রোদে থাকার কারণে মুখে যদি ট্যান পড়ে যায়, কালচে ছোপ দেখা দেয় কিংবা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়, তখন শুধু ঘরোয়া পরিচর্যায় কাঙ্ক্ষিত ফল পাওয়া সবসময় সহজ হয় না। বিশেষ করে পুরোনো রোদে পোড়া দাগ ত্বকে বসে গেলে অনেকে পেশাদার পরিচর্যার কথা ভাবেন।

এ ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পার্লারে জনপ্রিয় হয়ে উঠেছে ওজোন বা অক্সিজেনভিত্তিক ট্যান কমানোর ফেশিয়াল। দাবি করা হয়, ত্বকের অতিরিক্ত মলিনতা কমানোর পাশাপাশি এই ধরনের পরিচর্যা ত্বককে সতেজ ও আর্দ্র দেখাতেও সাহায্য করতে পারে। তবে ত্বকের ধরন ও সমস্যার ওপর ফলাফল ভিন্ন হতে পারে।

ওজোনভিত্তিক পরিচর্যা কীভাবে হয়?

ওজোনভিত্তিক ট্যান কমানোর ফেশিয়ালে সাধারণত হালকা ওজোন বাষ্প ব্যবহার করে প্রথমে ত্বকের রোমকূপ পরিষ্কার করা হয়। এরপর ত্বকে ম্যাসাজের পর অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ মুখোশ ব্যবহার করে। রোদে পোড়া ত্বকের মলিনতা কমানো এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনাই এর অন্যতম উদ্দেশ্য।

এ ধরনের ফেশিয়ালে ত্বককে অতিরিক্ত ঘষাঘষি না করে ধাপে ধাপে পরিষ্কার ও পরিচর্যা করা হয়। ফলে যাদের ত্বক তুলনামূলক স্পর্শকাতর, তাদের ক্ষেত্রেও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই ধরনের ফেশিয়াল করা যেতে পারে।

অক্সিজেন ফেশিয়ালে কী করা হয়?

অক্সিজেন ফেশিয়ালের পদ্ধতি কিছুটা আলাদা। প্রথমে ত্বকের উপরিভাগের মৃত কোষ সরানোর জন্য হালকা পরিষ্কার বা মসৃণ করার প্রক্রিয়া করা হয়। এরপর বিশেষ যন্ত্রের সাহায্যে ত্বকের উপরিভাগে অক্সিজেন প্রয়োগ করা হয়। সঙ্গে ব্যবহার করা হয় ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ সিরাম।

এই পরিচর্যার লক্ষ্য হলো ত্বকের আর্দ্রতা ধরে রাখা, ক্লান্ত ও মলিন ত্বককে সতেজ দেখানো এবং ত্বকের স্বাভাবিক উজ্জলতা ফিরিয়ে আনতে সহায়তা করা। তবে ফেশিয়ালের ধরন ও ব্যবহৃত উপাদান প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে।

শুধু ট্যান নয়, আরও কিছু সমস্যাতেও

ওজোন বা অক্সিজেনভিত্তিক ফেশিয়াল শুধু রোদে পোড়া দাগ কমায় না। কিছু পার্লারে ব্রণ, ছোটখাটো দাগ কিংবা ত্বকের নিস্তেজভাব কমাতেও এই ধরনের ফেশিয়াল করা হয়।

তবে ত্বকে দীর্ঘদিনের কালচে দাগ, অতিরিক্ত রঞ্জকতা বা অন্য কোনও সমস্যা থাকলে শুধু ফেশিয়ালের ওপর নির্ভর না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। কারণ সব ধরনের দাগের কারণ এক নয়।

খরচ কত?

এই ধরনের ফেশিয়ালের দাম নির্দিষ্ট নয়। পার্লারের ধরন, ফেশিয়ালের খরচ, ব্যবহৃত উপাদান, পরিচর্যার ধাপ ও পার্লারের অবস্থান অনুযায়ী ভিন্ন হতে পারে। সাধারণ মানের পার্লারে প্রায় ১ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে এই ফেশিয়াল করানো যায়। নামী বা উন্নতমানের পার্লারে একই পরিচর্যার খরচ ৪ হাজার থেকে ৬ হাজার টাকা বা তারও বেশি। তাই ফেশিয়াল করানোর আগে পার্লারে কথা বলে খরচ ও কী কী উপাদান ব্যবহার করা হবে, তা জেনে নেওয়া ভালো।

পূজার আগে ফেশিয়াল করানোর পরিকল্পনা থাকলে শেষ মুহূর্তে নতুন কোনও পরিচর্যা না করে আগে ত্বকের ধরন বুঝে নেওয়া ভালো। বিশেষ করে সংবেদনশীল ত্বক হলে নতুন কোনও উপাদান ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।

/এমএএল/
সম্পর্কিত
ত্বকের উজ্জলতায় তিন উপকরণেই বানিয়ে নিন সহজ ফেসপ্যাক
ভাত, পানি আর রান্নাঘরের উপকরণেই রূপচর্চা!
ঘরোয়া উপাদানে স্পর্শকাতর ত্বকের যত্ন
সর্বশেষ খবর
স্বামী বলেছিলেন শুটিংয়ে, ২৪ ঘণ্টা পর মিলেছিল নায়িকার বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ
স্বামী বলেছিলেন শুটিংয়ে, ২৪ ঘণ্টা পর মিলেছিল নায়িকার বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
ফ্লাইট টিকিটে নামের ভুল? বিমানে ওঠার আগে জেনে নিন করণীয়
ফ্লাইট টিকিটে নামের ভুল? বিমানে ওঠার আগে জেনে নিন করণীয়
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’