ডিএসসিসির অভিযানে দখলমুক্ত হলো ফুটপাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুলাই ২০২৬, ০৫:০২আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৫:০২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা মেডিক্যাল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও কাকরাইল এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে।  

শুক্রবার (১০ জুলাই) ডিএসসিসির নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসব এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান, অভিযান চলাকালে রাস্তার উভয় পাশের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।  

এসময় ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একজন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় এই ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
সর্বশেষ খবর
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ