রাজধানীতে মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা ৫ শিশু শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুলাই ২০২৬, ১৮:০৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৮:৩৯

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (দাখসিসি) ৮ম তলা ভবনের ৬ তলায় বৈদুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে যায় ও আগুন লেগে যায়। এ ঘটনায় সেখানে ঘুমিয়ে থাকা মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।  

আহত শিক্ষার্থীরা হলো—রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের সবার বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর।  

সোমবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে রেদোয়ান নামে একজনের অবস্থা গুরুতর।  

মাদ্রাসার শিক্ষার্থী মো. আকাশ জানান, ৮ম তলা ভবনের ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং আগুন লেগে যায়। সেই সময়ে ওই রুমে ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বাকিরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। তারা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।” আহতদের চিকিৎসার জন্য  হাসপাতালে নিয়ে আসা হয় বলেও আকাশ জানান।  

/আইএ /এআইবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
সর্বশেষ খবর
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার