শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুলাই ২০২৬, ১৮:৫৮ আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৮:৫৮

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ধারাবাহিক সড়ক অবরোধে মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। সন্ধ্যায়ও উত্তরা, ইসিবি চত্বর ও মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এর প্রভাব দেখা গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ রয়েছে।

এদিকে গুলশান ট্রাফিক বিভাগের এক ফেসবুক পোস্টে জানানো হয়, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের দীর্ঘ সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যায়।

ট্রাফিক সার্জেন্ট আশিকুর রহমান বলেন, অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। বিকেল ৫টার পর সীমিত আকারে যান চলাচল শুরু হলেও যানজট পুরোপুরি কাটেনি।

পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলেও জানানো হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কটির উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

পরে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ছেড়ে ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে আবার সায়েন্সল্যাবে ফিরে আসেন। এরপর সন্ধ্যার দিকে সংসদ ভবনের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। দিনভর বিভিন্ন স্থানে তাদের অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এর প্রভাব পড়ে পুরো নগরীর ট্রাফিক ব্যবস্থায়।

/আইএ/এম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
রাকসু বন্ধ হলে ক্যাম্পাসে ফিরবে ‘সিট বাণিজ্যের রাজনীতি’, শিক্ষার্থীদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
সাইমন-মাহি কে কোথায়, প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’
সাইমন-মাহি কে কোথায়, প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা