১১২ টাকায় সরকারি চাকরি স্বচ্ছতার নজির: ত্রাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ১৮:৪২আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮:৪২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাত্র ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। এরই অংশ হিসেবে সম্প্রতি অধিদফতরে নিয়োগ পাওয়া ১৮৮ কর্মচারীর প্রত্যেকের আবেদন থেকে যোগদান পর্যন্ত মোট ব্যয় হয়েছে মাত্র ১১২ টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নবনিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন নবনিয়োগপ্রাপ্ত কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
জাতীয় ক্রীড়া পরিষদে চাকরি, একাধিক পদে নিয়োগ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
চট্টগ্রামে শুধু অনুপস্থিতরাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবেন
চট্টগ্রামে শুধু অনুপস্থিতরাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবেন
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
শিশুকে ‘আছড়ে হত্যা’ :  বাবাকে রিমান্ডে চায় পুলিশ
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন