নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (২৬ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
বস্তি থেকে বহুতল, সংশয় অনেক
কড়াইলসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বস্তিবাসীর জন্য বহুতল আবাসন নির্মাণের ঘোষণা থাকলেও প্রকৃত সুবিধাভোগীদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। তবে বাসায় বাসায় গিয়ে তথ্য সংগ্রহের পর প্রাথমিক তালিকা যাচাই করা হবে।
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
পদত্যাগের দুদিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন। পরে বিকাল ৩টার কিছুক্ষণ আগে তিনি তার বাসভবনে পৌঁছান
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করেছেন টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।
ট্রাম্পকে ‘যুদ্ধের ফাঁদে’ আটকে ফেলেছে ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়শই নিজের সিদ্ধান্তের প্রশংসা করে দাবি করতেন, এটি শত্রু ও মিত্র উভয়কেই চাপে রাখে। একদা নিজের ক্ষমতাকে ‘বিশ্বের সবচেয়ে বড় হাতুড়ি’ হিসেবে ব্যাখ্যা করা ট্রাম্প এখন নিজেই এক যুদ্ধের জালে আটকে পড়েছেন, যা থেকে বের হওয়ার পথ তিনি খুঁজে পাচ্ছেন না।
ইএসডিওর গবেষণা: বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
দেশের বাজারে বিক্রি হয়, এমন ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই (৭৬ দশমিক ৫ শতাংশ) মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
ভারতে নাগরিকত্ব নিয়ে বাকবিতণ্ডার জেরে এক বাংলাদেশি দম্পতিকে মারধরের অভিযোগে এক স্থানীয় চিকিৎসককে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর বেলান্দুর থানা পুলিশ। অভিযুক্ত চিকিৎসকের নাম ড. নাগেন্দ্র।
কিরগিজস্তানে যাবে হামজার বাংলাদেশ?
আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এই বড় আসরের আগে শক্তিশালী প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে লক্ষ্যেই ফিফার সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সুনিধি নায়েকের কণ্ঠে ‘পাতার বাঁশরি’ শুনে কী বললেন জয়া আহসান?
কোক স্টুডিও বাংলার ‘সন্ধ্যাতারা’ গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মন জয় করেছিলেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সুনিধি নায়েক। রবীন্দ্রসংগীতে তালিম নেওয়া এই শিল্পী লোক, শাস্ত্রীয় ও সমকালীন সংগীতের মেলবন্ধনে গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র গায়কির ধারা।









