এনসিপি-সমর্থিত ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুলাই ২০২৬, ২১:০২আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২১:০২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নতুন ইউনিট ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে।

সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে ফয়সাল আহমেদকে এবং সদস্য সচিব করা হয়েছে মুহাম্মদ ওবায়দুল ইসলামকে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির নতুন ইউনিটের কমিটি ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। রোববার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে ফরিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওহিদুল ইসলাম ও মুহাম্মদ জয়নালকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সুমন রহমান সালেহ। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মুহাম্মদ রাজু, সাকা নূর ও মিসেস দিলরুবা বেগমকে।

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক নতুন ইউনিটের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুহাম্মদ হানিফ মিয়াকে মুখ্য সংগঠক করা হয়েছে। সংগঠক হিসেবে রয়েছেন মুহাম্মদ সানোয়ার, মো. রফিক, মো. হুমায়ুন, আলাউদ্দিন খান, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, মো. শাহজালাল, মো. খোকন ও লিটন আকন।

এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাবুল শিকদার, মো. বাচ্চু, রবিউল ইসলাম, মো. বাবুল, মনির হোসেন, মো. মুরাদ, মো. হাবীব, মো. মাসুদ, মো. জুয়েল, তাসলিমা আক্তার লিপি, মো. মোস্তফা, মো. রমজান, মো. জাফর, মো. শাহজালাল, রজ্জব আলী, লোকমান হোসেন, আক্তার হোসেন ও সাদা মিয়া।

/এমকে/এম/
সম্পর্কিত
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম
সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছে: আখতার
আমরা জানি খেলা কী, রাষ্ট্রপতি যেন পালাতে না পারেন: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি