১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ২১:০৪আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২১:০৪

ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশী আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন। রবিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত হাফসেঞ্চুরিতে অনন্য এক কীর্তি গড়েছেন ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক।

৩১ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ফিফটি পূরণ করেন বৈভব। পুরো ইনিংসজুড়েই জিম্বাবুয়ের বোলারদের ওপর আধিপত্য বজায় রেখে পরিণত ব্যাটিং উপহার দেন তিনি। চলমান তিন ম্যাচের সিরিজে এটি ছিল বৈভবের দ্বিতীয় ফিফটি।

আরও পড়ুন: জাফনার জয়ে আলো ছড়ালেন হৃদয়-সাকিব 

এই ইনিংসের সুবাদে পূর্ণ সদস্যভুক্ত কোনো দেশের হয়ে ১৬ বছর পূরণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ৫০-এর বেশি রানের ইনিংস খেলা প্রথম ব্যাটার হওয়ার কীর্তি গড়েছেন তিনি।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূরণ হওয়ার আগে একাধিক অর্ধশতক করা ব্যাটারদের তালিকায় বৈভবের আগে ছিলেন শুধু নেপালের কুশল মাল্লা। বৈভবের ইতিহাস গড়ার দিনে জিম্বাবুয়েকে ৩৫ রানে হারিয়ে সিরিজ ৩-০ তে নিশ্চিত করেছে ভারত। 

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়েই ৫  উইকেটে ১৯২ রানের সংগ্রহ গড়ে তারা। শেষ পর্যন্ত সূর্যবংশী আউট হওয়ার আগে ৮টি চার ও ৪টি ছক্কায় ৪৯ বলে করেছেন ৮১ রান। এছাড়া ২৯ রান করেন ইশান কিশান, ২৭ রান করেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। রিংকু সিংয়ের ব্যাট থেকেও আসে ২৫ রান। 

জবাবে রায়ান বার্ল ৪৩ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেললেও ৭ উইকেটে ১৫৭ রান পর্যন্তই গেছে জিম্বাবুয়ের ইনিংস। ভারতের হয়ে ২৯ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মায়াঙ্ক যাদব। দুটি নিয়েছেন যশ ঠাকুর। 

/এফআইআর/
সম্পর্কিত
জাফনার জয়ে আলো ছড়ালেন হৃদয়-সাকিব 
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচের জন্য পাকিস্তান দলে শফিক ও শাকিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দল ঘোষণা, ফিরেছেন সৌম্য-জাকের
সর্বশেষ খবর
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এনসিপি-সমর্থিত ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশ
এনসিপি-সমর্থিত ‘জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি’র আত্মপ্রকাশ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি