আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৬, ২৩:০৪আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২৩:০৪

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)’ নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়, যেখানে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের নামও রয়েছে। নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সাক্ষ্য-প্রমাণে এই অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনিও অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। 

সংবাদ সম্মেলনে হিরো আলম আরও দাবি করেন, তিনি জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের পাশেই ছিলেন। 

নিজেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি জানান, প্রতিহিংসার বশবর্তী হয়ে তার নাম মামলায় জড়ানো হয়েছে। তিনি কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বলে উল্লেখ করেন। আন্দোলন বা বিভিন্ন সময়ে নিজের ভূমিকার কথা স্মরণ করে তিনি প্রশ্ন তোলেন, এতদিন পরে এসে কেন হঠাৎ তার নাম মামলায় যুক্ত করা হলো। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা