আলোচনায় মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট না গেলার পরামর্শ বিএসটিআই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৬, ১৬:২৩আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৬:৫৪

দেশের বাজারে বিক্রি হওয়া কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সাম্প্রতিক এক গবেষণা জনমনে উদ্বেগ সৃষ্টি করলেও, বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি নিয়মিত মুখের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টুথপেস্ট না গেলার পরামর্শ দিয়েছে। বিএসটিআই

আরও জানায়, বৈজ্ঞানিক ও আইনগত যাচাই-বাছাই শেষ হওয়ার আগে কোনও ব্র্যান্ড বা পণ্যকে অনিরাপদ বা নিম্নমানের বলে ঘোষণা করা সমীচীন নয়।

মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত এক গবেষণায় টুথপেস্টের ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশের সঙ্গে বিষয়টির সরাসরি সম্পর্ক থাকায় এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিএসটিআই জানায়, মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের প্লাস্টিক কণা, যা সাধারণত খালি চোখে দেখা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি একটি উদীয়মান পরিবেশগত ও স্বাস্থ্যগত উদ্বেগের বিষয় হলেও এর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে এখনও নিশ্চিত বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ২০১৫ সালে  ‘মাইক্রোবিড ফ্রি ওয়াটারস অ্যাক্ট’ -এর মাধ্যমে টুথপেস্টসহ বিভিন্ন ধোয়া যায়, এমন প্রসাধনীতে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিকের মাইক্রোবিড ব্যবহার নিষিদ্ধ করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন উৎপাদনকারীদের ২০২৭ সালের ১৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে— এসব পণ্যে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার বন্ধ করতে। তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানদণ্ড কিংবা আন্তর্জাতিক মান সংস্থাগুলোর নির্ধারিত মানে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা বা নির্দিষ্ট পরীক্ষাপদ্ধতি এখনো নির্ধারিত হয়নি।

বিএসটিআই জানায়, দেশে টুথপেস্ট উৎপাদন ও বাজারজাতকরণের জন্য BDS 1216:2012 Specification for Toothpaste অনুসারে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী রাসায়নিক, অণুজীবসংক্রান্ত এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা শেষে কেবল লাইসেন্স দেওয়া।

সংস্থাটি আরও জানায়, বাংলাদেশে টুথপেস্ট তৈরিতে ব্যবহারযোগ্য ৮১টি উপাদানের তালিকা রয়েছে, যেখানে মাইক্রোপ্লাস্টিকের কোনও উল্লেখ নেই। লাইসেন্স প্রদানের সময় উৎপাদনকারী প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাও যাচাই করা হয়। ফলে ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের সুযোগ নেই বলেই বিএসটিআইর ধারণা।

বিএসটিআইর ভাষ্য, কোনও পরীক্ষায় প্লাস্টিকজাত কণা পাওয়া গেলেই তা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে বা তা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর— এমন সিদ্ধান্তে পৌঁছানো বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এজন্য কণার ধরন, উৎস, পরিমাণ এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আরও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন।

এ লক্ষ্যে বিএসটিআই ইতোমধ্যে গবেষণা প্রতিষ্ঠান ইএসডিও’র কাছে গবেষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন, পরীক্ষাপদ্ধতি, কাঁচা তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি চেয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট উৎপাদনকারী ও আমদানিকারকদের কাছ থেকেও কাঁচামাল, পণ্যের উপাদান এবং সিনথেটিক পলিমার ব্যবহারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাশাপাশি বাজার ও উৎপাদন কারখানা থেকে নতুন করে নমুনা সংগ্রহ করে দেশি অথবা বিদেশে স্বীকৃত পরীক্ষাগারে স্বাধীনভাবে পুনঃপরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে, কোনও প্রতিষ্ঠান বাংলাদেশ মান অনুসরণ করেনি, অথবা অনুমোদনহীন উপাদান ব্যবহার করেছে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে টুথপেস্টের বিদ্যমান বাংলাদেশ মান পর্যালোচনায় বিশেষজ্ঞ, গবেষণা প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদফতর, দন্ত চিকিৎসক, শিল্পপ্রতিষ্ঠান এবং ভোক্তা প্রতিনিধিদের নিয়ে কাজ শুরু করেছে বিএসটিআই। প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেলে টুথপেস্টে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিকের মাইক্রোবিড ব্যবহার নিয়ন্ত্রণ, উপাদান প্রকাশ বাধ্যতামূলক করা এবং পরীক্ষাপদ্ধতি সংযোজনসহ বিদ্যমান মান হালনাগাদ করা হবে।

বিএসটিআই জনগণকে গুজব বা অযথা আতঙ্কে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে নিয়মিত মুখের স্বাস্থ্যবিধি মেনে চলা, টুথপেস্ট না গেলা এবং নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। জনস্বাস্থ্য সুরক্ষা, বৈজ্ঞানিক সত্যনিষ্ঠা এবং ভোক্তার স্বার্থ রক্ষায় বিএসটিআই সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
আ.লীগ আমলের ৩২ যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসর
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, প্রশ্ন এ্যানির
জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, প্রশ্ন এ্যানির
দেশব্যাপী পুলিশের  অভিযানে ৩৯ হাজার গ্রেফতার
দেশব্যাপী পুলিশের অভিযানে ৩৯ হাজার গ্রেফতার
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা