টানা ২০০ দিন অফিসে অনুপস্থিত, চাকরি গেলো পাসপোর্ট কর্মকর্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ আগস্ট ২০২৬, ২১:৩৬আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২১:৩৬

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন সময়ে মোট ২০০ কর্মদিবস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

অপসারিত কর্মকর্তার নাম মো. রাশেদুল ইসলাম। তিনি রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

গত ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রবিবার (২ আগস্ট) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরগুনা ও রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে মো. রাশেদুল ইসলাম কয়েক দফায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে তার অনুপস্থিতির পরিমাণ ছিল ২০০ কর্মদিবস।

এ ঘটনায় তার কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে তদন্ত পরিচালনা করা হয়।

তদন্তে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত গ্রহণের পর তাকে সরকারি চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় সরকার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিভাগীয় কার্যক্রম চলাকালে মো. রাশেদুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। চূড়ান্ত আদেশের মাধ্যমে এখন তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

/জেইউ/এম/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
ভারতে ভ্রমণ ভিসা চালু হওয়ায় হিলিতে বেড়েছে রাজস্ব আয়
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের