একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ২১:৫৪আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২১:৫৪

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (২ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশের তৈরি পোশাক খাতে অন্যতম বড় আন্তর্জাতিক অর্থপরিশোধ বিরোধ এখন নতুন মোড় নিয়েছে। প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া পণ্যমূল্য পরিশোধ না করেই বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ (অর্ডার) স্থগিত করার ঘোষণা দিয়েছে পোল্যান্ডভিত্তিক ফ্যাশন রিটেইল জায়ান্ট এলপিপি। আর এই ঘোষণার পরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে দেশের পোশাক শিল্প।

একের পর এক কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ
এক সময় দেশের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত ছিল এস আলম গ্রুপ। বিদ্যুৎ, ইস্পাত, চিনি, ভোজ্যতেল, সিমেন্ট, জাহাজ পরিবহন, ব্যাংকিং; প্রায় সব বড় খাতেই ছিল তাদের শক্ত অবস্থান।

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
সিলেটের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে ধূমপান ও আড্ডার ছলে উচ্চ-মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নকালে প্রায় এক বস্তা খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

ইরানি নেতৃত্বে কি ফাটল ধরেছে
মার্কিন ঘাঁটি ও তাদের মিত্রদের ওপর হামলা জোরদার করার মাধ্যমে নিজেদের যুদ্ধনীতিতে দৃঢ় ঐক্য দেখাচ্ছে ইরানের নেতৃত্ব। যুক্তরাষ্ট্রের চেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে, এমনটি প্রমাণেই তারা একতাবদ্ধ। তবে যুদ্ধের শেষ লক্ষ্য কী হওয়া উচিত, তা নিয়ে দেশটির ভেতরের শীর্ষ নেতৃত্বের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে।

দলবদলের মাঝপথে হঠাৎ দল বাড়লো বাংলাদেশ লিগে
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন মৌসুমকে সামনে রেখে চলছে দলবদল। এরই মধ্যে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়াতে তিনটি ক্লাবকে নতুন করে লিগে খেলার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

‘আগুনে ঘি ঢালবেন না’: হৃতিককে কঙ্গনার বার্তা
বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের দীর্ঘদিনের বিরোধ নতুন মোড় নিয়েছে। হৃতিককে পাল্টা জবাব দিয়ে কঙ্গনা বলেছেন, আগুনে ঘি ঢালবেন না এবং আপনার সঙ্গীকেও বিব্রত করবেন না।

/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
আসামির কাছ থেকে ঘুষ, চাকরি হারালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা
আসামির কাছ থেকে ঘুষ, চাকরি হারালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
মিলছে না হিসাব, বিদ্যুৎ বিল যাচ্ছে কই?
মিলছে না হিসাব, বিদ্যুৎ বিল যাচ্ছে কই?
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ, কারণ কী
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ, কারণ কী
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’