দলবদলের মাঝপথে হঠাৎ দল বাড়লো বাংলাদেশ লিগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ২১:০৯আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২২:৫৪

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন মৌসুমকে সামনে রেখে চলছে দলবদল। এরই মধ্যে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়াতে তিনটি ক্লাবকে নতুন করে লিগে খেলার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে অন্তত ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, স্পোর্টিং র‌্যাংকিংয়ের ভিত্তিতে আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

তবে আমন্ত্রণ পেলেই লিগে খেলার সুযোগ নিশ্চিত হচ্ছে না। সংশ্লিষ্ট ক্লাবগুলোকে বাফুফের ক্লাব লাইসেন্সিং–সংক্রান্ত সব শর্ত এবং কার্যনির্বাহী কমিটি নির্ধারিত অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ সাপেক্ষেই ২০২৬-২৭ মৌসুমে তাদের অংশগ্রহণ চূড়ান্ত করা হবে।

বাফুফে জানিয়েছে, বাংলাদেশ ফুটবল লিগে প্রতিযোগিতামূলক পরিবেশ আরও শক্তিশালী করা এবং নির্ধারিত সংখ্যক দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
বাংলাদেশ দলে ‘নম্বর নাইন’ কে হতে পারেন? ডুলি আজ যা বললেন
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
সর্বশেষ খবর
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?