রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাইড শেয়ার চালকসহ দুজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৬, ১৫:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। 

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে মধ্য বাড্ডা ইউলুপ ব্রিজে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। গুরুতর আহত হাসানকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপর দুজন পঙ্গু হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

নিহত হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর্জানগর আলাবাড়ী গ্রামের মো. মুন্নার ছেলে। তিনি পেশায় রাইড শেয়ার চালক ছিলেন। বর্তমানে দক্ষিণ বনশ্রী এলাকায় থাকতেন।

অপরদিকে, মঙ্গলবার ভোরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুর রহমান বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকায় বাসের ধাক্কায় ওই নারী রাস্তায় পড়ে ছিলেন।

সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ওই নারী পাগল ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ওই এলাকায় ঘোরাফেরা করতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/আইএ/এআইবি/ইউএস/
সম্পর্কিত
বনানীতে ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলা: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
সর্বশেষ খবর
ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহ, সমর্থন প্রত্যাহার করলো আরও তিন দেশ
ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহ, সমর্থন প্রত্যাহার করলো আরও তিন দেশ
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী
সরকার কোনও ভূরাজনৈতিক চাপে নেই: তথ্য উপদেষ্টা
সরকার কোনও ভূরাজনৈতিক চাপে নেই: তথ্য উপদেষ্টা
৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত, প্রাণ গেলো স্কুলশিক্ষিকার
৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত, প্রাণ গেলো স্কুলশিক্ষিকার
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’