নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
রাজধানীতে হঠাৎ ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ কেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দাবি-সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, সেই সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ায় ঢাকা কলেজে পাল্টাপাল্টি হামলা এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় হলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ— এসব ঘটনাকে কেন্দ্র করেই রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান।
এভাবে কতদিন চলবে ইসলামী ব্যাংক?
কয়েক বছরের অনিয়ম, বিতর্কিত ঋণ বিতরণ, নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন এবং প্রশাসনিক অস্থিরতার ধারাবাহিকতায় আজ সেই ব্যাংকই ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে।
শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই: জয়সওয়াল
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৫ আগস্টের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই ভারত সরকারের। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ৭ রাজ্যের পানি সরবরাহ ব্যবস্থায় কি সাইবার হামলা চালিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে ৩০টিরও বেশি পানি সরবরাহ কেন্দ্র সমন্বিত সাইবার হামলার শিকার হওয়ার পর ছড়িয়ে পড়েছে উদ্বেগ।
শরফুদ্দৌলাকে নিয়ে মুখ খুললো বিসিবি
বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’ নাটকের মধ্য দিয়ে ২০১৬ সালে ইউটিউব নাটকে দারুণ পরিবর্তন আসে। জনপ্রিয় অভিনেতা অপূর্ব অভিনীত এই নাটকটি সে সময় সব শ্রেণির দর্শকের মধ্যে সাড়া ফেলে। পর্দায় তিনি কাঁদেন, একই সঙ্গে দর্শকদের কাঁদান। এতে তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।









