‘আমি রোগীর গার্ডিয়ান, আমি শিবির না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ আগস্ট ২০২৬, ২২:৪৩আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২২:৫৭

“স্যার, দেখেন আমি রোগীর গার্ডিয়ান, আমি শিবির না। স্যার, আমার রিপোর্ট দেখেন... স্যার, আমি শিবির না।”

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘর্ষের মধ্যে আতঙ্কিত এক রোগীর স্বজনকে এভাবে চিৎকার করতে দেখা যায়। মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের জেরে হাসপাতালে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাটি ঘটে।

এর আগে দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনেও দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উভয় সংগঠনের দাবি, সংঘর্ষে তাদের অর্ধশতাধিক নেতাকর্মী ও শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে আহতদের দেখতে ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হলে হাসপাতালের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরাও অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকজনের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়।

জবি শিবির-সমর্থিত ভিপি মো. রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের দাবি তুলে ধরতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে গেলে প্রশাসন, কয়েকজন শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন। পরে তাদের ওপর হামলা চালানো হয় এবং প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হন।

অপরদিকে, অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, জকসুর ব্যর্থতা এবং সারা দেশে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড আড়াল করতেই এসব অভিযোগ তোলা হচ্ছে। তার দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও মব সৃষ্টির চেষ্টা করেছে শিবির।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা জানিয়েছে। প্রশাসনের ভাষ্য, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষার পরিবেশ ও চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে পারে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

/এএইচএস/এম/  
সম্পর্কিত
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
নৈরাজ্য-অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
সর্বশেষ খবর
ফোনের ক্যামেরা থেকেই ভালো ছবি পেতে যে ৮ বিষয় খেয়াল রাখবেন
ফোনের ক্যামেরা থেকেই ভালো ছবি পেতে যে ৮ বিষয় খেয়াল রাখবেন
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের