দুপুরে দেশে পৌঁছাবেন রোমে আটকে পড়া যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩

কারিগরি ত্রুটিতে রোমে গ্রাউন্ডেড হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে এসে অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কারিগরি ত্রুটি সারিয়ে ফ্লাইটিটি দেশের উদ্দেশে যাত্রা করেছে। দুপুর ১২টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।’

এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। শুক্রবার রোম এয়ারপোর্টে জ্বালানি নিতে যাত্রাবিরতি করলে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় সেই ত্রুটির সমাধান করতে না পারায় ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়। পরে তাদের হোটেল ও এয়ারপোর্ট লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা নেয় বিমান কর্তৃপক্ষ।

এরপর প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশল টিম শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে একটি ফ্লাইটে রোমে পৌঁছায়। এরপরই উড়োজাহাজটি মেরামত করে উড্ডয়ন উপযোগী করেন তারা।

এদিকে দীর্ঘসময় ফ্লাইটটি গ্রাউন্ডেড ও অনেক যাত্রীকে ইতালি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসাজনিত কারণে বিমানবন্দরের বাইরে হোটেলে যেতে না দিলে যাত্রীদের বিমানবন্দরেই থাকতে হয়। দীর্ঘসময় তারা বিমানবন্দরে থাকার ফলে নানা দুর্ভোগের শিকার হন। 

যাত্রীদের অভিযোগ, রোমে অবতরণের পর ত্রুটির কথা জানিয়ে প্রায় ৮ ঘণ্টা তাদের উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করানো হয়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজনকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে জানান যাত্রীরা।

বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার ব্যবস্থা করা যায়নি। যাত্রীদের আরও অভিযোগ, দীর্ঘ অপেক্ষার মধ্যে খাবার পেতেও দেরি হয়েছে। লাগেজে প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন থাকায় অনেক যাত্রী সেগুলো সময়মতো ব্যবহার করতে পারেননি বলেও অভিযোগ রয়েছে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে বিমানের টয়লেটে মিললো ৬ কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
সর্বশেষ খবর
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়