একজন মায়ের অনুরোধে ভারতীয় ভিসা সেন্টারে ‘খেলাঘর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ১৫:৫৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৫:৫৮

ঢাকায় প্রথম দায়িত্ব নিয়েই যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনে যান ঢাকায় নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেদিন ভিসা সেন্টার পরিদর্শনের সময় ভিসা আবেদন করতে আসা একজন মা সেখানে শিশুদের জন্য আলাদা একটি কর্নার করার অনুরোধ জানান। ‘খেলাঘর’ নামে আজ সেই কর্নার উদ্বোধন করা হয়েছে।

ঢাকার ভারতীয় হাই কমিশন জানায়, একজন মায়ের সাধারণ একটি অনুরোধ কখনও কখনও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটাতে পারে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে হাইকমিশনারের প্রথম পরিদর্শন চলাকালীন সময়ে, হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে একজন মা একটি নিরাপদ খেলার জায়গার জন্য অনুরোধ জানান, যেখানে বাবা-মায়েরা ভিসার জন্য আবেদন করার সময় শিশুরা অবস্থান করতে পারবে।

খেলাঘরের উদ্বোধন করেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মাত্র কয়েক সপ্তাহ পরেই সেই মায়ের অনুরোধটি বাস্তবে রূপ নিলো। আজকে তিনি সন্তানকে সঙ্গে নিয়ে কল্পনার সেই খেলার জায়গাটিরই উদ্বোধন করতে ফিরে এলেন। ছোটো একটি উদ্যোগ, কিন্তু এটি একটি বৃহত্তর চেতনার প্রতিফলন— ভারত প্রতিশ্রুতি পূরণ করে বলে জানায় হাইকমিশন।

জনকেন্দ্রিক এই প্রচেষ্টাগুলোই  বাংলাদে-ভারত সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে, যে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো এই দুই দেশের জনগণ বলে মনে করে হাইকমিশন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
‘জেন-জির শিকার আমি’: পদত্যাগের দুই সপ্তাহ পর মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
সর্বশেষ খবর
জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো
জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো
রিজার্ভ চুরি মামলা: শতক ছুঁতে রইলো বাকি ৩!
রিজার্ভ চুরি মামলা: শতক ছুঁতে রইলো বাকি ৩!
আদালতে ডন, কারাগারে আটক রাখার আবেদন
আদালতে ডন, কারাগারে আটক রাখার আবেদন
খায়রুল হককে নির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখানোর আদেশ আপিলে বহাল
খায়রুল হককে নির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখানোর আদেশ আপিলে বহাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল