নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ১৬৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে গত ৫ আগস্ট সংবাদ সম্মেলনকে ঘিরে তারেক রহমানের ভারত সফর অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেই অনিশ্চয়তা এখনও কাটেনি।
মাসে ২০ লাখের বেশি ব্যয়, তবু জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স রাখার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মাত্র তিনটি স্থান। ফ্রিজিং গাড়ির জন্য রয়েছে আরও দুটি স্থান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সেই নির্দেশনা যেন কাগজেই সীমাবদ্ধ। জরুরি বিভাগের সামনেসহ পুরো হাসপাতাল ক্যাম্পাসজুড়ে এখন অবস্থান করছে শতাধিক বেসরকারি অ্যাম্বুলেন্স।
হরমুজ দিয়ে গোপন অভিযানে তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
চলমান যুদ্ধের স্থবিরতার মধ্যেও মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে অত্যন্ত গোপনে শিপিং করিডোর তৈরি করে দৈনিক লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে।
বাসের দরজায় গলা আটকে গুজরাটে ৭ বছরের শিশুর মৃত্যু
ভারতের গুজরাটের ভাদোদরায় একটি বিলাসবহুল বাসের হাইড্রোলিক দরজায় গলা আটকে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সূর্যনগর-তারসালি বাইপাসের কাছের একটি গ্যারেজে পার্ক করে রাখা বাসে এই দুর্ঘটনা ঘটে।
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
শুধু প্রযুক্তিগত পরিবর্তনেই থামছে না সাফ। টুর্নামেন্টটিকে আরও বড় পরিসরে নিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে তারা।
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
গত জুলাইয়ের শেষ সপ্তাহে গান নিয়ে ইউরোপ ট্যুর শুরু করেছেন ‘নগর বাউল’ জেমস। ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হয় তার এই গানের সফর।









