একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৬, ২২:১৯আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২২:১৯

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (২৪ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

জাল সনদ থেকে মৃত শিক্ষকের ইনডেক্স, মাদ্রাসায় এমপিও জালিয়াতির নানা কৌশল
দেশের বিভিন্ন মাদ্রাসায় এমপিওভুক্তির ক্ষেত্রে জাল সনদ ও সুপারিশপত্র ব্যবহার, প্যাটার্নবহির্ভূত নিয়োগ, মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও এমপিও ইনডেক্স নম্বর ব্যবহার করে বেতন-ভাতা উত্তোলন এবং মহাপরিচালকের প্রতিনিধির নামে জাল চিঠি ও স্বাক্ষর ব্যবহারের ঘটনা শনাক্ত হয়েছে।

টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
নতুন ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। শুধু দেশীয় ব্যাংক থেকেই নয়, বিদেশি উৎস থেকেও ঋণ নেওয়ার প্রবণতা কমেছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে এক জেলার ৫৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়
জেলার ১ হাজার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৮৯টিতেই প্রধান শিক্ষকের পদশূন্য। ফলে এসব বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বের বড় অংশ সামলাতে হচ্ছে সহকারী শিক্ষকদের। এতে বিদ্যালয় পরিচালনায় নানা জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।

সীমান্ত ইস্যুতে আলোচনায় বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
আসন্ন ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যেই দুই দেশের সীমান্ত সংক্রান্ত বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম পর্বে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

ম্যাকাইয়ের পিচ নিয়ে ব্রড, ‘বাংলাদেশ বোলিং নিলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতে পারতো’
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড।

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
কিরগিজস্তানে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিশ্ব নোম্যাডিক গেমস। এটির সাংস্কৃতিক আয়োজনে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লোকগানের শিল্পী সূচনা শেলী ও তার ব্যান্ড দল ‘দিব্যজ্ঞানী’।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ 
জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ 
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করার আহ্বান শামা ওবায়েদের
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করার আহ্বান শামা ওবায়েদের
দুই বছর বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নৌকাবাইচ, তবে ‘তরুণদের নাচানাচিতে’ নিষেধাজ্ঞা
দুই বছর বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নৌকাবাইচ, তবে ‘তরুণদের নাচানাচিতে’ নিষেধাজ্ঞা
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত 
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত 
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা