বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৬, ১৪:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৪:৪৮

কিরগিজস্তানে আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বিশ্ব নোম্যাডিক গেমস। এটির সাংস্কৃতিক আয়োজনে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লোকগানের শিল্পী সূচনা শেলী ও তার ব্যান্ড দল ‘দিব্যজ্ঞানী’।

সেখানে বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন তুলে ধরবেন জানান সূচনা শেলী।

তিনি বলেন, ‘আমি ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছে। সেখানে শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করি। এবার কিরগিজস্তান সরকারই আমাকে এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত করেছেন।’

সূচনা শেলী আরও বলেন, ‘‘বাংলাদেশের লোকসংগীত শুধু আমাদের সংস্কৃতির অংশ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের জীবন, দর্শন, আত্মঅনুসন্ধান ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য। আন্তর্জাতিক একটি মঞ্চে দাঁড়িয়ে সেই গান ও দর্শনকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারা আমার জন্য একই সঙ্গে আনন্দের ও গর্বের।’

প্রসঙ্গত, লালন শাহের দর্শন ও মানবতাবাদী চিন্তা শিল্পচর্চার অন্যতম প্রধান অনুপ্রেরণা সূচনা শেলীর । পাশাপাশি বাংলার লোক ও মরমি সংগীতের বিভিন্ন ধারার গানও পরিবেশন করেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
এআই দিয়ে তৈরি গানের বিস্তার ঠেকাতে স্পটিফাই-এর নতুন নিয়ম
এআই দিয়ে তৈরি গানের বিস্তার ঠেকাতে স্পটিফাই-এর নতুন নিয়ম
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা