আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
৩০ আগস্ট ২০২৬, ০৯:৩৯আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৯:৩৯

আজ ৩০ আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের দীর্ঘ অপেক্ষার কথা সামনে আনা এবং এ ধরনের অপরাধ বন্ধে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করাই দিবসটির মূল উদ্দেশ্য।

বাংলাদেশের জন্য এবারের দিবসটি বিশেষ তাৎপর্য বহন করছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশে জোরপূর্বক গুমের অভিযোগ নিয়ে তদন্ত, ভুক্তভোগী ও স্বজনদের বক্তব্য এবং দায়ীদের বিচারের দাবি নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে বাংলাদেশের স্বাক্ষর এবং গুমের অভিযোগে তদন্ত ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগও এ আলোচনাকে ভিন্ন মাত্রা দিয়েছে।

জোরপূর্বক গুমকে বৈশ্বিক মানবাধিকার সংকট হিসেবে বিবেচনা করে জাতিসংঘ ৩০ আগস্টকে এ দিবস হিসেবে পালন করে আসছে। গুমের শিকার ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তথ্য গোপন রাখা এবং তাদের আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করার মতো পরিস্থিতি প্রতিরোধে রাষ্ট্রগুলোর দায়িত্বের বিষয়টি দিবসটির আলোচনায় গুরুত্ব পায়।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৬ সালে গুম থেকে সব মানুষকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ গ্রহণ করে। পরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ কার্যকর হয়। ২০১১ সাল থেকে ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হচ্ছে।

/আইএএম/
সম্পর্কিত
গুমের শিকার পরিবারকে বেঁচে থাকার মতো জীবনযাপনের সুযোগ দিন
গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে কী আছে
গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবি জামায়াত আমিরের 
সর্বশেষ খবর
রাজধানীতে ছিনতাইয়ের সময় শিক্ষিকা হত্যা: সহযোগীসহ মূল সন্দেহভাজন গ্রেফতার 
রাজধানীতে ছিনতাইয়ের সময় শিক্ষিকা হত্যা: সহযোগীসহ মূল সন্দেহভাজন গ্রেফতার 
পাহাড় থেকে ধেয়ে আসছিল পাথর ও কাদার স্রোত, একটি শাড়িই হয়ে উঠলো ২১ পুণ্যার্থীর শেষ ভরসা
পাহাড় থেকে ধেয়ে আসছিল পাথর ও কাদার স্রোত, একটি শাড়িই হয়ে উঠলো ২১ পুণ্যার্থীর শেষ ভরসা
যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
রংপুরে ৪ খুন: জিজ্ঞাসাবাদ শেষে আসামি সিদ্ধার্থের বাবা-ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ 
রংপুরে ৪ খুন: জিজ্ঞাসাবাদ শেষে আসামি সিদ্ধার্থের বাবা-ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ 
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর