সাংবাদিক ফারজানা রুপার শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩

সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি আছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি রোগ পরীক্ষায় ধরা পড়ায় তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে ফারজানা রুপা হাটা চলা করতে সক্ষম বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ। 

এর আগে গত রবিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে  থাকা অবস্থান তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ জানান, হাসপাতালে তার চিকিৎসা চলছে। ফারজানার রুপার শারী‌রিক অবস্থা ভালো আছে। ‌চি‌কিৎসক আজ সা‌র্টিফি‌কেট দি‌য়ে‌ছেন। সেখা‌নে বলা হয়েছে, ফারজানা রুপা হাটাচলা কর‌তে পার‌বেন, ব‌্যায়াম কর‌তে পার‌বেন। হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছে।     

২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের জুলাই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয়। 

সবশেষ ফারজানা রুপা ও আরেক সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

/এসএনকে/এসও/এসটি/
সম্পর্কিত
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি
সর্বশেষ খবর
‘আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি’
‘আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি’
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেলেন শিল্পী তারেক আমিন
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেলেন শিল্পী তারেক আমিন
অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে জামায়াত: রাশেদ খাঁন
অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে জামায়াত: রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী এখনও এক-এগারোর নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন’ 
‘প্রধানমন্ত্রী এখনও এক-এগারোর নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন’ 
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা