একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

যানজট নিয়ন্ত্রণে এ মাসেই চালু হতে পারে ড্রোন
ইতোমধ্যে ট্রাফিক কর্মকর্তাদের ড্রোনের ব্যবহার ও নিয়ন্ত্রণসহ নানা কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে ড্রোনের ব্যবহার শুরু করতে পারে ডিএমপি।

জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
নির্ধারিত সময় প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রশ্ন উত্থাপনের আহ্বান জানানোর সময় দেখেন তিনি নেই। এ সময় স্পিকার বলেন, জিএম তো নাই। এরপর হাসি দেন স্পিকার। সংসদে অন্যদের মধ্যে অনেককে হাসতে দেখা গেছে।

সরকারের ভর্তুকির সার মিয়ানমারে পাচার করছে কারা?
বাংলাদেশ থেকে সার, সিমেন্টসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার হলেও বিপরীত পথে দেশে ঢুকছে ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইসসহ বিভিন্ন ধরনের মাদক।

মস্তিষ্কে চিপ বসানোর প্রযুক্তি নিয়ে নতুন প্রতিদ্বন্দ্বিতায় চীন ও যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ বলছে, উৎপাদন, তথ্য ও বাণিজ্যিকীকরণে চীনের আগ্রাসী পদক্ষেপের কাছে পিছিয়ে পড়ছে ওয়াশিংটন

‘আমি বিদেশ যেতে চাইনি, জোর করে পাঠাচ্ছে’

গেমসে দল নির্বাচন ও কর্মকর্তা পাঠানো নিয়ে অবশ্য বিতর্ক থামছে না। ২৯০ সদস্যের জাপানগামী বহরের সরকারি আদেশের (জিও) তালিকা প্রকাশের পর দেখা গেছে, কয়েকজন ক্রীড়া কর্মকর্তাকে কোচ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের কারও কারও সংশ্লিষ্ট ডিসিপ্লিনে কোচিং অভিজ্ঞতা নিয়েও উঠেছে প্রশ্ন।

৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে টানা সাত দিন প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা। ৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রয়াত এই নায়কের সিনেমাগুলো প্রচার হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, প্রস্তুত ১৮৫ কেন্দ্র
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী