একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

দেশের চিকিৎসাব্যবস্থা এখনও ঢাকামুখী কেন?
নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা সরঞ্জাম না থাকায় মানুষের শেষ ভরসা হয়ে উঠছে ঢাকা।

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?
আশ্বিনা, বারি-৪, গৌড়মতি, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো ও খিরসাপাত আম নিয়ে প্রতিদিনই বাজারে আসছেন চাষিরা। চলছে জমজমাট বেচাকেনা।

‘আমরা গিয়ে দেখি, অপ্রতিমের লাশ একটি শেয়াল কামড়াচ্ছিল’
কুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের লাশ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়।

ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতের কেরালার কান্নুরে ভারতীয় নৌ একাডেমিতে (আইএনএ) অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা এক বাংলাদেশি নাগরিককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত চার দিনে ওই লায় ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হলো।

২০১৮-এর স্মৃতি মনে করিয়ে জামালের আশা, ‘এবারও এমন কিছু হতে পারে’
প্রতিপক্ষ কঠিন, পাহাড়সম চ্যালেঞ্জ। ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, সেটা ভালোভাবেই জানেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
নির্মাতা সোহানের দেখা পাওয়ার আগে থেকেই সালমান নায়ক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। এক সাক্ষাৎকারে তাকে নিয়ে এমন তথ্য দেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
দফা ধীরে ধীরে বাড়বে, শেষ পর্যন্ত সব মিলে এক দফায় পরিণত হবে: শফিকুর রহমান
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার