দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

সিএনএনসহ ৩ গণমাধ্যমকে হোয়াইট হাউসে ট্রাম্পের নিষেধাজ্ঞা; চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর আত্মহত্যা, ক্যাম্পাসে বিক্ষোভ; পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১; সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ; ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার; স্ত্রী ও তিন সন্তানকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেফতার; রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনে সাইবার হামলা -এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

‘ভুয়া খবর’ এবং অসন্তোষজনক পরিবেশনের অভিযোগ তুলে সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও এবং পলিটিকো-কে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ভবিষ্যতে আরও সংবাদমাধ্যমের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে বলেও হুমকি দিয়েছেন তিনি। তার পছন্দসই নয় এমন সংবাদ পরিবেশনের বিরুদ্ধে দিন দিন ট্রাম্পের নেওয়া কঠোর অবস্থানের এটি সর্বশেষ দৃষ্টান্ত।

পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর খোঁজার সময় ধরা পড়ার পর ভারতের মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইআইটি পওয়াই ক্যাম্পাসের নিজের হলরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এএফপির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) এসব হামলায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতের কেরালার কান্নুরে ভারতীয় নৌ একাডেমিতে (আইএনএ) অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা এক বাংলাদেশি নাগরিককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত চার দিনে ওই লায় ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হলো।

ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও তিন সন্তানকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কবীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনে দেশজুড়ে ভোটিং সিস্টেম ও যোগাযোগব্যবস্থায় হামলার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার এ হামলার কথা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
দ. আফ্রিকায় ৯ নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দিনে সাইবার হামলা
সৌদিতে হামলার সতর্কতা জারি, বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া
সর্বশেষ খবর
সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর ‘হামলার’ ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা
সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর ‘হামলার’ ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার