নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (২ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
সব মিলিয়ে ৯৭৫ টাকা থেকে সিলিন্ডারের নির্ধারিত দাম বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এক জেলার সাত স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট, কীভাবে চলছে চিকিৎসা
বিদ্যুৎ চলে গেলে ব্যাহত হচ্ছে হাসপাতালগুলোর চিকিৎসাসেবা। বিশেষ করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে অন্ধকারে পড়তে হচ্ছে বিভিন্ন ওয়ার্ড। এতে ভোগান্তিতে পড়ছেন ভর্তি রোগী, স্বজন ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
আলাদা ভাড়া বাসায় থাকা ওই সন্তানকে নিজের কাছে ফিরিয়ে নিতে চেয়েছিলেন মা। আর সেই তর্কাতর্কির জেড় ধরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
৯ গোলে হেরে বাংলাদেশের দুই ফুটবলার ‘নাইট ক্লাবে’! কী বলছেন তারা?
বৃহস্পতিবার ম্যাচের পর গভীর রাতে দুটি ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খেলোয়াড়দের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে ।
কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা
কেন নিষিদ্ধ করা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সিনেমায় রাজনৈতিক কথা বলি, বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করি, লোককথা ব্যবহার করি। নিষিদ্ধের পেছনে এগুলো কারণ ছিল।