নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (৫অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার, ভর্তুকি কমানো ও যৌক্তিকীকরণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো—এই চার ক্ষেত্রেই দৃশ্যমান অগ্রগতি দেখতে চাইতে পারে সংস্থাটি।
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
গত দুই থেকে আড়াই বছরে বিভিন্ন দাবিতে শিক্ষকদের রাজপথের কর্মসূচি আরও বেশি দৃশ্যমান হয়েছে।
রানি ভিক্টোরিয়ার রাজপ্রাসাদে ঠাঁই পেয়েছিল সিলেটি পণ্য, জানেন কি
ইতিহাসের নানা বাঁকে শীতলপাটি হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও কারুশিল্পের এক অনন্য পরিচয়।
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
বরাদ্দ পাওয়া ব্যক্তিদের অনেকেই সেখানে না থেকে নিজেদের গ্রামের বাড়িতে বসবাস করছেন। এসব আশ্রয়কেন্দ্রে সন্ধ্যার পর মাদকের আড্ডা বসে বলেও অভিযোগ রয়েছে।
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ডাক্তারি পাস করার পর টুটুল হয়ে ওঠেন চরমপন্থিদের তাত্ত্বিক নেতা। সম্পদশালী পরিবারের সন্তান হওয়ায় জমি বিক্রি করে সমাজসেবার পাশাপাশি বাম রাজনীতির নামে চরমপন্থি সংগঠনে জড়িয়ে পড়েন।
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
দরজা খোলার ফাঁকে পালিয়ে যাওয়ার জন্য চালক গাড়ি ব্যাক করতে শুরু করেন। কিন্তু পিছপা না হয়ে পায়ে হেঁটে ছুটে যান ইন্সপেক্টর গাধভি, চলন্ত গাড়ির দরজা আঁকড়ে ধরে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
দুবাইয়ে গেলে খালি পায়ে কেন হাঁটেন এবাদত?
এবাদত বলেন, ‘দুবাই, আরব আমিরাতে আসলে অনেক গরম থাকে। তাই আমি কী করি, ম্যাচের দুই দিন আগে থেকে প্রস্তুতি থাকে হাইড্রেটেড থাকা, বেশি বেশি করে পানি, ফ্লুইড নেওয়া, ডাবের পানি বা ফ্রুটস খাওয়া।’
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই এই অভিনেত্রীর পুরনো একটি সাক্ষাৎকার চোখে পড়ে। সেখানে তিনি শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে কথা বলেছেন।