ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৬, ১২:০২ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:০২

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। 

সোমবার (৫ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই চিঠি দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক। 

চিঠিতে ইশরাক হোসেন লিখেছেন, ‘আমার নির্বাচনি এলাকার অন্তর্গত ধোলাইখাল এলাকায় বিদ্যমান ট্রাকস্ট্যান্ডের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় যানজট, শব্দ ও বায়ুদূষণ, সড়ক নিরাপত্তাহীনতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে ভারী যানবাহনের চলাচল ও সড়কের ওপর ট্রাক অবস্থানের কারণে এলাকার স্বাভাবিক যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।’  

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ধোলাইখাল রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় বর্তমান স্থানে ট্রাকস্ট্যান্ড পরিচালনা জনস্বার্থ, সড়ক ব্যবস্থাপনা ও নগর পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হচ্ছে। একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাকস্ট্যান্ডটি উপযুক্ত বিকল্প স্থানে স্থানান্তর করা প্রয়োজন।’ 

ইশরাক বলেন, ‘এমতাবস্থায় জনস্বার্থে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের বর্তমান অবস্থান সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় পর্যালোচনা করে উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণপূর্বক ট্রাকস্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’ 

বিষয়টির জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে গৃহীত ব্যবস্থা ও অগ্রগতির বিষয়ে অবহিত করার জন্যেও অনুরোধ জানান ইশরাক।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
সেগুনবাগিচার দেয়াল সেজেছে নতুন রূপে
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
সর্বশেষ খবর
ভিসা সহজ করাসহ ইন্দোনেশিয়ার সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
ভিসা সহজ করাসহ ইন্দোনেশিয়ার সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
মাকে মারধর ও শোকজের জবাব না দেওয়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
মাকে মারধর ও শোকজের জবাব না দেওয়ায় বিএনপির দুই নেতার পদ স্থগিত
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি