ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ২৩:০৬ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:০৬

ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ করা যাবে আইসিডিডিআর,বির (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) তৈরি বিনামূল্যের সফটওয়্যারে। ‘ডিজেনরিজলভ’ (DeGenRESOLVE) নামের এই সফটওয়্যার ন্যানোপোর সিকোয়েন্সারের প্রাথমিক ডেটা বিশ্লেষণ করে ব্যবহারযোগ্য ভাইরাস জিনোম সিকোয়েন্স তৈরি করতে পারে। এতে অধিকাংশ ম্যানুয়াল যাচাইয়ের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়।

রবিবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

আইসিডিডিআর,বি জানায়, গবেষণাগারে ভাইরাস সিকোয়েন্সিংয়ের যন্ত্র থাকলেও এর ডেটা বিশ্লেষণের জন্য সাধারণত শক্তিশালী কম্পিউটার, দক্ষ বিশেষজ্ঞ এবং সময়সাপেক্ষ ম্যানুয়াল যাচাইয়ের প্রয়োজন হয়। ওয়ান হেলথ ল্যাবরেটরিতে তৈরি ফ্রি ও ওপেন-সোর্স ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি এসব সীমাবদ্ধতা কমাতে সহায়তা করবে। ফলে সীমিত সুবিধার গবেষণাগারেও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) মতো ভাইরাসের জিনগত পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

প্রতিষ্ঠানটি জানায়, একবার ইনস্টল করার পর কোয়াড-কোর প্রসেসর ও ৮ জিবি মেমোরির সাধারণ ল্যাপটপে অফলাইনে সফটওয়্যারটি চালানো যায়। যেসব গবেষণাগারে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই অথবা ডেটা সুরক্ষার কারণে সিকোয়েন্সিং ডেটা অনলাইনে প্রক্রিয়াকরণ করা যায় না, সেখানেও এটি ব্যবহার করা সম্ভব।

সফটওয়্যারটির কার্যকারিতা যাচাই করতে গবেষকেরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেন। এ সময় ডিজেনরিজলভের মাধ্যমে পাওয়া ফলাফল তুলনামূলক নির্ভুল সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম ইলুমিনার ফলাফলের সঙ্গে তুলনা করা হয়। দুই পদ্ধতির ফলাফলে ৯৯ দশমিক ৯৮ শতাংশের বেশি মিল পাওয়া গেছে। গবেষণাটি সম্প্রতি ‘ফেবস ওপেন বায়ো’ জার্নালে প্রকাশিত হয়েছে।

সফটওয়্যারটি তৈরি করেছেন আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরির রিসার্চ ফেলো ও গবেষণার প্রধান লেখক শোয়েব সৈকত। এর কার্যকারিতা বিশ্লেষণ করেছেন আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

আইসিডিডিআর,বির ওয়ান হেলথ ল্যাবরেটরির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ও গবেষণার সংশ্লিষ্ট গবেষক ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অবস্থানগুলো চোখে দেখে যাচাই করা সিকোয়েন্সিং ডেটা বিশ্লেষণের সবচেয়ে ধীরগতির এবং ব্যক্তিভেদে পরিবর্তনশীল ধাপ ছিল। ডিজেনরিজলভ প্রতিবার একই নিয়ম অনুসরণ করে এবং প্রতিটি সিদ্ধান্তের কারণ লিপিবদ্ধ করে রাখে।

আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট এবং গবেষণাটির পরিকল্পনাকারী ও তত্ত্বাবধায়ক ড. মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর অনেক গবেষণাগারে ন্যানোপোর সিকোয়েন্সার থাকলেও ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ বিশেষজ্ঞ বা পর্যাপ্ত সম্পদ নেই। এসব গবেষণাগারের কথা মাথায় রেখেই ডিজেনরিজলভ তৈরি করা হয়েছে।

শোয়েব সৈকত বলেন, তিনি আশা করেন, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে দীর্ঘ সময় ধরে ভাইরাস পর্যবেক্ষণে ডিজেনরিজলভ কাজে লাগবে। এর মাধ্যমে আরও বেশি গবেষণাগারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগ সৃষ্টিকারী ভাইরাসের জিনগত পরিবর্তন সহজে অনুসরণ করা সম্ভব হবে।

জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে মানুষ ও প্রাণীর মধ্যে রোগ সৃষ্টিকারী ভাইরাস ও অন্যান্য জীবাণুর কোন ধরনের (স্ট্রেইন) বিস্তার ঘটছে এবং সময়ের সঙ্গে সেগুলোর কী পরিবর্তন হচ্ছে, তা জানা যায়। রোগের বিস্তার পর্যবেক্ষণ ও প্রাদুর্ভাব মোকাবিলায় এ তথ্য কাজে লাগে। বহনযোগ্য ন্যানোপোর সিকোয়েন্সার সীমিত অবকাঠামোর গবেষণাগারেও কাঁচা সিকোয়েন্সিং ডেটা তৈরির সুযোগ করে দিয়েছে। তবে সেই ডেটা বিশ্লেষণ করে জিনোম সিকোয়েন্স তৈরি ও এর মান যাচাই করতে হয়। ডিজেনরিজলভ এ প্রক্রিয়াকে সহজ করেছে।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
প্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং
প্লে স্টোরে অ্যাপ প্রকাশে এবার দিতে হবে ডেভেলপারদের বাসার ঠিকানাও
বিদেশে গিয়ে সিম কার্ড কেনার ঝামেলা কমাবে হোয়াটসঅ্যাপ, আসছে ই-সিম সুবিধা
সর্বশেষ খবর
ফাইভ-এ-সাইড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ফাইভ-এ-সাইড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
পদ্মা সেতু হয়ে ২১ জেলার বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‌‘যেতে পারছি না’
পদ্মা সেতু হয়ে ২১ জেলার বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‌‘যেতে পারছি না’
বিদেশি বিনিয়োগ আনলে প্রণোদনা কারা পাবেন
বিদেশি বিনিয়োগ আনলে প্রণোদনা কারা পাবেন
এআইইউবির জব ফেয়ারে অংশ নিল ১৩০টির বেশি প্রতিষ্ঠান
এআইইউবির জব ফেয়ারে অংশ নিল ১৩০টির বেশি প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল