নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৬:৩১ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬:৩১

মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চল‌তি বছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে‌ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক )।

শ‌নিবার (১০ অ‌ক্টোবর) আস‌কের এক বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আসক মনে করে, নাভি পিল্লাইয়ের এই অর্জন তার দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতির পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস। সংঘাত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনামলে নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন নাভি পিল্লাই। পরবর্তী সময়ে তিনি রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও সভাপতি; আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। রুয়ান্ডার গণহত্যার বিচারকাজে তার ভূমিকা যৌন সহিংসতার শিকার ভূক্তভোগীদের ন্যায়বিচার এবং আন্তর্জাতিক অপরাধের জবাবদিহি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতি ছিলেন। এ ছাড়া মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা সনদ লঙ্ঘনের মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে বিশেষভাবে নিযুক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গুরুতর অপরাধের দায়মুক্তির অবসানে তার এই ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।

আসক মনে করে, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘাতের অবসানের পাশাপাশি ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। কোনও ব্যক্তি বা রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়-এই নীতির কার্যকর বাস্তবায়ন মানবাধিকার সুরক্ষা ও ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার অন্যতম শর্ত।

আইন ও সালিশ কেন্দ্র (আসক ) নাভি পিল্লাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তার অবদানের প্রতি সংহতি প্রকাশ করছে।

/এসএন‌কে/এনআই/
সম্পর্কিত
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
১০ ট্রিলিয়ন ডলারের পুরস্কার! জিততে হলে করতে হবে উদ্ভট সব কাণ্ড
নোবেল না পাওয়ায় নরওয়েকে ‘নোংরা’ দেশ বললেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
দেশের বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর
দেশের বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর
নিরাপদ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের ৪৭ প্রস্তাব, পুরস্কার পেলো ১১টি
নিরাপদ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের ৪৭ প্রস্তাব, পুরস্কার পেলো ১১টি
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র